হিফজুর রহমান তুহিন: “আমিই করব ম্যালেরিয়া নির্মুল” এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নির্মুল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূচী, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এবং ব্র্যাক এর আয়োজনে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজেদুল কবিরের সভাপতিত্বে ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক শাহানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা রুবী, ইপিআই মেডিক্যাল টেকনোলজিস্ট আশরাফুল আলম।