কুলাউড়ায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত


খায়রুল কবিরঃ ‘আমিই করব ম্যালিরিয়া নির্মূল’ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে কুলাউড়ায় পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক। র‌্যালীটি হাসপাতাল থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিএসসি এর উপজেলা ম্যানেজার হলদর চন্দ্র রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আহাদ চৌধুরী ও বিডিএসসি এর ল্যাব টেকনিশিয়ান সুব্রত প্রমুখ। এছাড়াও ম্যালেরিয়া প্রকল্পে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফিল্ডকর্মী উপস্থিত ছিলেন। পরে হাতপাতালের আউটডোরে হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post