স্পোর্টস ডেস্কঃ টানা তিন জয়ে চলমান আইপিএলে কোয়ালিফায়ারের আশা টিকিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জন্য যতটা বাহবা কুড়াচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনকে ব্যঙ্গ করে ঠিক ততটাই সমালোচিত হচ্ছেন তিনি।
গেল বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৭ রানের জয় তুলে নেয় বেঙ্গালুরু। তবে ম্যাচ শেষে মাঠের আচরণের কারণে তোপের মুখে পড়েন কোহলি।
জয়ের শেষ ওভারে ২৭ রানের প্রয়োজন ছিল পাঞ্জাবের। প্রথম বলেই ছক্কা হাঁকান দলটির অধিনায়ক অশ্বিন। দ্বিতীয় বলেও হিট করেছিলেন। তবে ব্যাটে-বলে সেভাবে সংযোগ ঘটেনি। ফলে বাউন্ডারি লাইনে কোহলির হাতে ধরা পড়েন।
ক্যাচটি লুফে নিয়েই অশ্বিনকে ব্যঙ্গাত্মক ইশারা করেন বেঙ্গালুরুর অধিনায়ক। এমনকি ম্যানকাডিংয়ের মতো অঙ্গভঙ্গিও করেন তিনি। ওই সময় মাঠে অশ্বিন কিছু না বললেও বাইরে গিয়ে গ্লাভস-ব্যাট ছুড়ে ফেলেন তিনি।
অবশ্য এ নিয়ে কোনো ঝাঁজাল মন্তব্য করেননি অশ্বিন। ম্যাচ শেষে তিনি বলেন, খেলার মধ্যে এমনটি হতেই পারে। তবে সমর্থকরা চুপ করে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো করে কোহলিকে ধুয়ে দিয়েছেন তারা। বেশিরভাগ সমর্থকই মনে করেন, মাঠে ভারতীয় অধিনায়কের আচরণ আরও সংযত হওয়া উচিত।