তৌসিফ-মৌসুমী`র `লাভ গেইম`


বিনোদন ডেস্কঃ ছোট পর্দার দুই প্রিয় মুখ তৌসিফ মাহবুব ও মৌসুমী হামিদ। দু’জনে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। পেয়েছেন দর্শক প্রশংসাও। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জুটি বেঁধে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন তারা। ফ্যাক্টর থ্রি সলিউশনস্ প্রযোজিত নাজমুল রনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘লাভ গেইম’।

নাটকের গল্পে দেখা যাবে, সুহি ও রিমু বাল্যকালের বান্ধবী। রিমু একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। সুহির রয়েছে নিজস্ব বুটিক ব্যবসা। তারা দুই বান্ধবী মিলে নেপালে বেড়াতে যায়। নেপালে বেড়াতে গিয়ে সুহির সঙ্গে রাতুলের পরিচয় হয় একটি নাইট ক্লাবে।
এমন সময় সুহির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তার পরিবার। সুহির খুব ইচ্ছা, প্রেম করে বিয়ে করবে। কিন্তু রিমুর সন্দেহপ্রবণ মন। জগতের সব কিছুতে সে ঝামেলার গন্ধ পায়। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। গল্পটি মোড় নেয় অন্যদিকে। এমনই গল্প নিয়ে নাজমুল রনি নির্মাণ করেন খন্ড নাটক ‘লাভ গেইম’।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, আমরা দু’জনই আমাদের চরিত্রে প্রাণবন্ত থেকে অভিনয় করেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে একটি দারুণ কাজ হয়েছে। নাটকটির গল্পে ভিন্নতা আছে। আশা করছি, সবাই নাটকটি পছন্দ করবেন।

শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘লাভ গেইম’ নাটকটি শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টায় এসএ টিভি’র পর্দায় প্রচারিত হবে। এতে তৌসিফ-মৌসুমী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post