শাহ আমানতে যাত্রীর পেটে ২৪ লাখ টাকার স্বর্ণ


অনলাইন ডেস্কঃ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা যাত্রী জামাল উদ্দিনের পেট থেকে ২৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। শনিবার সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তিনি স্বাভাবিক ভাব দেখিয়ে তার পেটের ভিতর স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করানো হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে। এরপর তার পেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

Post a Comment

Previous Post Next Post