স্পোর্টস ডেস্কঃ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম সেশনে চার উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারী বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম দুই দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনেই ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে গড়েন ৭৫ রানের জুটি। সাদমান ২৭ রান করে গ্রান্ডহোম’র বলে আউট হন। তবে তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন।
এরপর দলীয় শতক পেরুনোর পর আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৫ রানে ওয়াগনারের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক। একই বোলারের বলে কিউই উইকেট রক্ষক ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। তিনি সংগ্রহ করতে পারেন মাত্র তিন রান। এরপর ফিরে যান তামিম ইকবালও ব্যক্তিগত ৭৪ রান করে। এখন ক্রিজে ব্যাট করছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
চার উইকেট হারিয়ে ১৩৫ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। খালেদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছে মোস্তাফিজুর রহমান। আর মেহেদি হাসান মিরাজের পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। টড অ্যাস্টলের পরিবর্তে খেলছেন ম্যাট হেনরি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসাইন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং, কোলিন ডি গ্রান্ডহোমি, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।