অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শ্রীনগরের কাজীপোরা চাদুরার বাসা থেকে সন্ত্রাসীরা সেনাবাহিনীর জোয়ান মোহাম্মদ ইয়াসিন ভাটকে তুলে নিয়ে যায়। গত ২৬ ফেব্রুয়ারি এক মাসের ছুটিতে গ্রামে যান তিনি।
ছুটিতে থাকা অবস্থাতেই তাকে অপহরণ করা হয়। অপহৃত সেনাকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। গত বছরের জুনে পুলওয়ামায় ৪৪টি আগ্নেয়াস্ত্রসহ আওরঙ্গজেব নামে এক সেনাকে অপহরণের পর গুলি করে সন্ত্রাসীরা।