অনলাইন ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। আজ বুধবার সকালে উত্তর প্রদেশ রাজ্যের রাইবারেলি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬ টায় ৫ মিনিটে রাইবারেলির হারচাঁদপুর রেল স্টেশনের কাছে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ৭ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে কাজ করছে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র: এনডিটিভি
