অনলাইন ডেস্কঃ নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়াই দাপট দেখালো লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। সেইন্ট এতিয়েনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
ইউলিয়ান ড্রাক্সলারের গোলে ম্যাচের ২২ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি উভয় দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন এডিনসন কাভানি। ৭৬ ও ৮৪ মিনিটে দলের পক্ষে আরো দুটি গোল করেন আঞ্জেল ডি মারিয়া ও মুসা দিয়াবি।