চোট নিয়ে মাঠের বাইরে তামিম


স্পোর্টস ডেস্কঃ ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন তামিম। সিঙ্গাপুররে স্ক্যান করিয়ে জানতে পারেন আঙুলে হালকা চিড়। এরপর তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এশিয়া কাপে তিনি খেলতে পারবেন তো?  শঙ্কা থাকেলেও প্রস্তুতি নেন তামিম। অংশ নেন এশিয়া কাপে।

শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে দুর্ভাগ্যজনকভাবে সেই শঙ্কা সত্যি হয়। চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে গিয়ে বল তার গ্লাভসে লাগে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষপর্যন্ত তামিমকে দুবাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। মালিঙ্গা নিজের প্রথম ওভারে তুলে নেন সাকিব ও লিটন দাসকে। সুইঙ্গিং ফুল লেংথ বলে শূন্য রানে প্রথম বলেই বোল্ড হন সাকিব। অপরদিকে লিটনও শেষ হন শূন্যতে। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার।

Post a Comment

Previous Post Next Post