ফেইসবুকে আইডি হ্যাক করে অসামাজিক ও রাষ্ট্র বিরোধী পোষ্ট : থানায় জিডি

ফেইসবুকে আইডি হ্যাক করে অসামাজিক ও রাষ্ট্র বিরোধী পোষ্ট : থানায় জিডি


অনলাইন ডেস্কঃ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আইডি হ্যাক করে অসামাজিক ও রাষ্ট্রবিরোধী পোষ্ট করার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেছেন ফাহাদ মাহফুজ চৌধুরী। গতকাল বুধবার এসএমপি কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন তিনি। যার নং- ৬০০, ০৮-০৮-২০১৮ইং।

তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাগও গ্রামে আবু সুফিয়ান চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজীটুলা মক্তব গলিতে বসবাস করে আসছেন।

তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে অনার্স মাস্টার্স শেষ করে বর্তমানে কোর্টে শিক্ষানবীস আইনজীবী হিসেবে কাজ করছেন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার নামীয় FAHAD MAHFUZ CHOWDHURY ফেইসবুক আইডি গত ৫ আগস্ট রোববার কে বা কাহারা হ্যাক করেছে। দৃস্কৃতিকারী আইডি হ্যাক করে তার প্রোফাইলে অশ্লিল ছবি, অসামাজিক ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন পোষ্ট করছে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফাহাদকে ক্ষতি করার পায়তারায় লিপ্ত রয়েছে। তাই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ফাহাদ মাহফুজ চৌধুরী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে থানায় সাধারণ ডায়েরী করেন।

Post a Comment

Previous Post Next Post