ক্ষমা চাইলেন গুহায় আটকে থাকা সেই ফুটবলারদের কোচ


অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের গভীরতম গুহায় আটকে থাকা ফুটবলাররা চিঠি লিখেছেন। যে ফুটবল কোচ ওই শিশুদের গুহাটিতে নিয়ে গিয়েছিলেন, তিনি একটি চিঠিতে অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন।

গত ২৩ জুন গুহাটি দেখতে গিয়ে আটকে পড়ে ১২ কিশোর ফুটবলার। ২৫ বছর বয়সী ফুটবল কোচ এক্কাপোল চ্যানটাওয়াঙ লিখেছে, সব শিশুদের অভিভাবকরা, তারা সবাই ভালো আছে। উদ্ধারকারীরাও সবাই ভালো ব্যবহার করছে। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যমত তাদের সবরকম যত্ন নেবো...আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

এক কিশোর ফুটবলার লিখেছেন, চিন্তিত হয়ো না, আমরা সবাই শক্ত আছি।

পঙ নামের এক কিশোর লিখেছে, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি নিরাপদে আছি।

Post a Comment

Previous Post Next Post