কুলাউড়ায় পানিডুবে শিশুর মৃত্যু


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মো. লকুছ মিয়ার মেয়ে নাহিদা জান্নাত মিম (৫) নামের একটি  শিশুর পানিতে ডুুুুবে মৃৃৃত্যুর খবর পাওয়া গেছে। 
জানা যায়, সবার অজান্তে সে বাড়ির পাশের ঘাগড়া ছড়ায় চলে যায়।পরে সবাই খোঁজাখুঁজি করলে তাকে ওই ছড়ায় ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সাথে সাথে তাকে পানি থেকে তুলে মুসলিম এইড হাসপাতাল এ  নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুসলিম এইড হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক  বলেন, শিশুটি হাসপাতাল এ আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
কুলাউড়া থানায় ওসি ( তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post