ডেসটিনি পরিচালকের তিন বছরের কারাদণ্ড

ডেসটিনি পরিচালকের তিন বছরের কারাদণ্ড


অনলাইন ডেস্কঃ সম্পদের হিসাব জমা না দেওয়ার সংক্রান্ত দুর্নীতির মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ ৭ এর বিচারক শহীদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ রায়ের পাশাপাশি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post