কুলাউড়ায় বন্যা দুর্গতদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্যা দুর্গত মানুষদের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় হাজীপুর ইউনিয়ন কমপ্লেক্সে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও, হেল্থ, মুসলিম এইড, খ্রিস্টান মিশনারী  এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি।

ডা. সুলতান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল হক, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, ওয়াফ কর্মকর্তা আব্দুল মালিক, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি রেজাউর রহমান চৌধুরী, আওয়ামীলীগের হাজীপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ওয়াদুদ বক্স ও জমসেদ আলীসহ সকল ইউপি সদস্য সদস্যাবৃন্দ ।

Post a Comment

Previous Post Next Post