সেরা দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্কঃ সেরা দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এমনটাই জানান আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি।

এ কোচ জানান, এবার তারা সেরা দল নিয়ে নামবেন। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশে মেসি-আগুয়েরো আছেন আক্রমণ ভাগে। তবে একাদশে জায়গা হয়নি পাওলো দিবালার।

শনিবার (১৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে মেসির দল।

গত বুধবারেই ম্যাচের একাদশ ঠিক করে রেখেছিলেন সাম্পাওলি। প্রথম ম্যাচের শুরুর একাদশে ডিফেন্ডার মার্কোস রোহো ও মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো মেসাকে রাখা নিয়ে ব্যাখ্যা দেন আর্জেন্টিনা কোচ।

তিনি বলেন, শুরু থেকেই সেরা একাদশে মার্কোসের থাকার সম্ভাবনা ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সে শেষ তিন মাসে অনেক বেশি খেলেনি কিন্তু আমরা নিশ্চিত সে প্রস্তুত।

Post a Comment

Previous Post Next Post