মঈনুর রহমান সাহান: আকর্ষিক বন্যায় কেড়ে নিলো পুরো মৌলভীবাজার বাসীর ঈদ আনন্দ।
মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মনু নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৪লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ২দিন থেকে মৌলভীবাজার জেলার সাথে সকল উপজেলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।পানি বন্দি হয়ে পড়েছেন জেলার হাজার হাজার পরিবার।
সরজমিনে গিয়ে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানের রাস্তা দেবে গেছে, তাই ১দিন জেলার সাথে সিলেট কুলাউড়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, আজ থেকে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা মেরামতের কাজ করছেন। তারপর ও স্বাভাবিক ভাবে চলফেরা করতে পারছে না যানবাহন, ছোট যানবাহন ছাড়া চলাচল করতে পারছে না কোন যানবাহন তাই যাত্রীদের ভোগান্তি চরমে।
যাত্রীরা জানান, এই বছর মনু নদীর বাঁধ ভেঙে যাওয়ায় জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। মৌলভীবাজার জেলার সাথে সকল উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আজ আমরা মৌলভীবাজারে যেতে চাচ্ছি কিন্তু ১ঘন্টা থেকে গাড়িতে বসে আছি রাস্তা ভাল না, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে তাই যেতে অনেকটা সময় লাগছে। দীর্ঘ যানজট কখন যেতে পারবো জানি না।
টানা বর্ষণে সৃষ্ট তীব্র স্রোতে জেলার বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের দিন সন্ধ্যা পরে হঠাৎ এক আকর্ষিক বন্যা এসে তাদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। তাদের বাড়ি ঘর এখন পানিতে তলিয়ে গেছে।
সেনাবাহিনীর সদস্য ওসমান আলী জানান, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে সার্বিক সহযোগীতা করছি, পুরো রাস্তা দেবে যাওয়ায় আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে।
