সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম প্রচারে যুবলীগের সকল কর্মীকে সক্রিয় থাকতে হবে


স্টাফ রিপোর্টারঃ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রচার ও ভিষন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের সকল কর্মীবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলের নিদের্শনা অনুযায়ী নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলকে মুখ্য ভূমিকা রাখতে হবে। কর্মধা ইউনিয়ন যুবলীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন উপরোক্ত কথাগুলো বলেন।

কাঁঠালতলী বাজার নৃ-তাত্ত্বিক কমিউনিটি সেন্টারে ১০ জুন বিকাল ৪ ঘটিকার ইফতার পূর্ব আলোচনায় ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি গোপাল রাজভরের সভাপতিত্বে ও সম্পাদক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. বদরুল ইসলাম বদর, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, মৌলভীবাজার জেলা যুবলীগের অন্যতম নেতা আব্দুল মুহিত ইমন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা জহির আহমদ সিদ্দিকী কয়েছ, রুহুল আমিন, আব্দুল্লাহ আল মনি, প্রভাষক সিপাউর রহমান, সিপন খান, পৃথিমপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, হাজীপুর ইউনিয়ন যুবলীগের লালনুর রহমান, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কর্মধা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন সুয়াগ, সৈয়দ আব্দুল বাছিত, যুবলীগ নেতা ইসরাইল, জমসেদ আহমদ, আব্দুল মুক্তাদির ফুল, মাহবুবুর রহমান জুয়েল, ফরিদ আহমদ, শেফুল আহমদ, সৈয়দ জাহাঙ্গীর, আব্দুল হান্নান, তায়েফ আহমদ, সৈয়দ হাবিবুর নূর ফুলন, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কাঁঠালতলী বাজার জামে মসজিদের ছানি ইমাম জামাল হোসেন। 

Post a Comment

Previous Post Next Post