মঈনুর রহমান সাহান: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে বিপুল উৎসাহে উদ্দীপনায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ওই বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ১০০৩ জন, তার মধ্যে ৬৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৯ জন অভিভাবক প্রার্থীর মধ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এরা হলেন: কুমার গোয়ালা- প্রাপ্ত ভোট ৩১৮, মোঃ আব্দুস সালাম- প্রাপ্ত ভোট ৩১৫, মিজানুর রহমান চৌধুরী- প্রাপ্ত ভোট ২৯৬ এবং আব্দুল মালিক- প্রাপ্ত ভোট ২৪৬২টি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন।
