বিশ্বকাপের আগে কোচ হলেন জার্মান কিংবদন্তি ক্লোসা


স্পোর্টস ডেস্কঃ জার্মান ফুটবল কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। কয়েক বছর আগেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। এই কিংবদন্তি ফুটবলারের এবার পুরোদস্তুর কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে।

তবে প্রথমেই তিনি কোনো জাতীয় দল বা কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন না। মিরোস্লাভ ক্লোসার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব ফুটবলের সাবেক এ চ্যাম্পিয়ন ফুটবলার।

বর্তমানে জার্মান ফুটবল দলের প্রধান কোচ ইয়োকিম লোর কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করছেন ক্লোসা। কিন্তু বিশ্বকাপের পরেই বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলটার দায়িত্ব নিবেন বলে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষ।

৩৯ বছর বয়সী এই জার্মান কিংবদন্তি সাবেক ফুটবল তারকা কোচ হওয়ার পর উচ্ছ্বাসের সঙ্গে বলেন, আমি বায়ার্নের একাডেমি নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি আমার সবটুকু দিয়ে ক্লাবের (বায়ার্ন মিউনিখ) আস্থা অর্জনের পাশাপাশি তরুণ ফুটবলারদের উন্নতির দিকে বেশি নজর দিব।

মিরোস্লাভ ক্লোসা জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে গোল করেছেন ৭১ টি। পাশাপাশি জার্মানির জাতীয় দলের হয়ে ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত ৪টি বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিয়ে ১৬টি গোল করেছেন তিনি। বুন্দেসলীগাতেও বেশ উজ্জ্বল তিনি। ৩০৭ ম্যাচে ১২১ গোল করেছেন ইতালিয়ে দুই বছর কাঁটিয়ে ফুটবলকে বিদায় জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিনি জার্মানির হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

Post a Comment

Previous Post Next Post