আশিকুল ইসলাম বাবু: মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথমিক শিক্ষা সমাপণী ২০০৭ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের আয়োজনে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদদের পুনর্মিলনী এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্টানে ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসহুদা খানম তামান্না এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর আফসানা বেগম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নাজমা বেগম।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এরকম আয়োজনের ব্যাপক প্রশংশা করেন এবং তারা বলেন কুলাউড়ায় এই প্রথম প্রাক্তন প্রাথমিক শিক্ষকদের সম্মাননা প্রদান করা হল। তাদের এই আয়োজন কে সাধুবাদ জানান।
উক্ত অনুষ্টানে লস্করপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের মধ্য জনাব আবু তাহির, অনিমা রানী রায়, জয়া রায় এবং চামেলি দে'কে সম্মাননা স্বারক প্রদান দান করা হয় এবং বর্তমান শিক্ষকদের মধ্যে রাহাতারা বেগম, সায়েদা খানম, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহলিনা আক্তার, শীপ্রা রানী দেব এবং জোনাকি আক্তার'কে সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসহুদা খানম তামান্না, শাকি, ইমরান আহমেদ, সাজ্জাদুর রহমান সামু, আদনান আহমেদ, রাজু আহমেদ, সৈয়দ রাইয়ান হোসেন শাফিন এবং শফিকুল ইসলাম আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং উক্ত বিদ্যালয়ের সমাপণী বিভিন্ন সালের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও উক্ত স্কুল বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
