ব্রাহ্মনবাজার বণিক সমিতি নির্বাচনে প্রার্থী যারা


স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিন পর অনুষ্টিত হচ্ছে ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন। এরই মাঝে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারনা।

কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন আগামি ১৪মে সোমবার অনুষ্টিত হবে। তাই প্রার্থীদের মাঝে শুরু হয়েগেছে নির্বাচনের ব্যাপক প্রচার প্রচারণা, দোকানে দোকানে ঘুরে প্রার্থীরা ব্যবসায়ীদের কাছ থেকে ভোট আদায়ের চেষ্টা শুরু করে দিয়েছেন। 

ব্রাহ্মনবাজার বণিক সমিতির প্রধান  নির্বাচন কমিশনার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  প্রিন্সিপ্যাল একেএম শাহাজালাল গত মাসের ২৬ এপ্রিল বাজারের নির্বাচনী তফসিল ঘোষনা করেন। গত ২৯ এপ্রিল  থেকে মনোনয়ন পত্র জমা শুরু করেন সম্ভাব্য প্রাথীরা, ৩ মে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ হলে গত ৫ মে প্রাথীদের  মধ্যে প্রতিক বরাদ্ধ করেন নির্বাচন কমিশন। 

ব্রাহ্মনবাজার ৩ ওয়ার্ডে মোট ৫৭৫ জন ভোটার রয়েছেন। ১৩ পদের জন্য মোট ৩৩ জন প্রার্থী লড়বেন।


ব্রাহ্মনবাজার বণিক সমিতি নির্বাচনে প্রার্থীরা হলেনঃ
সভাপতি পদে সরওয়ার আলম বেলাল, মোঃ আব্দুল কাইয়ুম (মধু মিয়া), ইমরান হোসেন সেলিম সহ-সভাপতি পদে মোঃ লোকমান মিয়া, মোঃ মন্তাজ মিয়া, 
সাধারন সম্পাদক পদে মোঃ রমিজ উদ্দিন, মোস্তফা মাহমুদ, আব্দুল আহাদ চৌধুরী,
যুগ্ন সাধারন সম্পাদক পদে মিনহাজ উদ্দিন আহমদ কমরু, জাহিদুল ইসলাম ময়জুল, শামীম আহমদ, 
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবু তালেব, মোঃ জুনেদ আহমদ,
কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ ফয়জুল ইসলাম ছোটই, গুরুপদ দাশ বাপ্পী, 
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজিম উদ্দিন, মোঃ ফখরুল ইসলাম, 
সদস্য পদে মোঃ সেলিম আহমদ, ময়না মিয়া, মোঃ নেওয়াজ আহমদ, মোঃ শাহাব উদ্দিন আহমদ, মোঃ বাদশা মিয়া।

Post a Comment

Previous Post Next Post