কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর


অনলাইন ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ রবিবার (৬ মে)। কিছুক্ষণের মধ্যেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিকের ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। পরে বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে ইতোমধ্যে গণভবনের দিকে রওনা দিয়েছেন বলে বিডি২৪লাইভকে নিশ্চিত করেছে এক শিক্ষা কর্মকর্তা।

দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১ থেকে ২৫শে ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।

Post a Comment

Previous Post Next Post