ব্রাহ্মনবাজারে সড়কের বেহাল দশা; চালক ও যাত্রীদের চরম ভোগান্তি


জসিম চৌধুরী: গত কয়েকদিনের অভিরাম বৃস্টির কারনে কুলাউড়া মৌলভীবাজার রোডের বিভিন্ন স্থানে মাটি দেবে বড় বড় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে ফলে এসব জায়গায় বড় গাড়ী গুলো আটকে গিয়ে দীর্ঘ জানজটের সৃষ্টি হচ্ছে।  এ নিয়ে গত কয়েকদিন থেকে কুলাউড়া মৌলভীবাজার সড়কপথে চালক ও যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

জানা যায়, মৌলভীবাজার বড়লেখা আঞ্চলিক এ মহাসড়কের উন্নয়নকল্প কার্পেটিং কাজের টেন্ডার প্রায় ৪ মাস আগে হলেও কাজের দায়িত্ব প্রাপ্ত টিকাদার ধারাবাহিক কোনো কাজ এখনো শুরু করেননি। প্রায় মাস খানেক আগে থেকে শুরু হওয়া দীর্ঘ এ সড়কপথের কাজ একেক জায়গায় একেক রকম করে যাচ্ছেন ফলে কোনো জায়গা ভালো আবার কোনো জায়গা একবারে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে কুলাউড়া মৌলভীবাজার রোডের ব্রান্মনবাজারের ভিতরের রাস্তায় কয়েকটি যায়গায় পানি জমে আছে যার ফলে চরম দুর্দশায় পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী গাড়ী চালক ও যাত্রীরা। 

Post a Comment

Previous Post Next Post