পরীমণির ঘরে নতুন মেহমান!


বিনোদন ডেস্কঃ পরীমনির ঘরে নতুন মেহমান কথাটি শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন। পরীমনির ভক্ত অনুরাগীরা ভাবছেন এটাও কি সম্ভব। শিরোনাম দেখে অনেকের মনে হচ্ছে পরীমণি কি মা হতে যাচ্ছেন? আসলে তা কিন্তু না। তার ঘরে নতুন এক সদস্য এসেছে ঠিকই, আর তা হলো গাড়ি।

জাপানি কোম্পানি টয়োটা হ্যারিয়ারের ২০১৫ মডেলের একটি গাড়ি বুধবার কিনেছেন পরী।

জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল রোম্যান্টিক আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

পরীমণি বলেন, আমার অনেকগুলো দুর্বলতা রয়েছে। যার মধ্যে গাড়িও একটি দুর্বলতা। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছি সেটি প্রায় সাড়ে তিন বছর ধরে চালাচ্ছি। তাই নতুন একটি গাড়ি নিলাম। এছাড়া আমার কাছে জাপানি একটি এন্টিক গাড়িও রয়েছে।

সম্প্রতি পরীমনির ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করেন পরীমণি ও বাপ্পী। এবার পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা এঁটেছেন এই গুণী পরিচালক। ইতোমধ্যে কাহিনী ও চিত্রনাট্য বিন্যাসের কাজ শুরু করেছেন তিনি। আর নাম দিয়েছেন ‘বউ’।

Post a Comment

Previous Post Next Post