স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় হযরত শাহ্ সৈয়দ রাশীদ আলী (রহ.) এর ৩৩তম ইছালে ছওয়াব মাহফিল ও মাদরাসা এবং স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়। এছাড়াও এলাকার অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়।
রোববার ৬ মে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লংলা মনরাজস্থ শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউণ্ডেশনের উদ্যোগে রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে শাহ্ সৈয়দ রাশীদ আলীর কর্মময় জীবনের উপর আলোচনা সভার ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় রাশীদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নজির খানের সভাপতিত্বে ও সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের নারী সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাস, পৃথিমপাশা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, মাওলানা হাফেজ আনসার উদ্দিন, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, মাওলানা সৈয়দ রকিব আল হেলালী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুন নুর, সহকারি শিক্ষক হাফিজ আব্দুল মতিন, রাশীদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা বেগম, দিলারা বেগম, রাশীদ আলী ফাউণ্ডেশনের সদস্য হাছন আলী, সুফিয়া হক, হাসিনা আক্তার, আব্দুল মতলিব, সৈয়দ আলী আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ মিজান আলী, প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
এসময় ২ শতাধিক মাদরাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণ এবং অসহায় সাত পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়।
উল্লেখ্য, হযরত শাহ্ সৈয়দ রাশীদ আলী (রহ.) এর ৩৩তম মৃতুবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ১ম দিনে শাহ্ সৈয়দ রাশীদ আলীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ ও এলাকার অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়।


