বিনোদন ডেস্কঃ প্রাকৃতিক বিপর্যয়ের কাছে সকলেই যে অসহায়।ঝড় বৃষ্টির কবলে পড়ে শুধুমাত্র ভারতের উত্তরপ্রদেশেই ১৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এরই মাঝে উত্তরপ্রদেশের মথুরা থেকে বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনীও পড়লেন এই প্রাকৃতিক দুর্যোগে।
শুধু তাই নয়, তার কনভয় একটুর জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পায়। কেন্দ্র সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’র বার্তা নিয়ে মথুরায় এক জনসভায় হাজির হয়েছিলেন হেমা। কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই দুর্যোগের শুরু।তাই মাঝপথেই সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
মথুরা থেকে তাঁর গাড়ি বহর বেরনোর কিছু পরেই হঠাৎই সামনে ভেঙে পড়ে একটি গাছ।একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় অভিনেত্রীর গাড়ি। এরপর সেই গাছ রাস্তা থেকে সরানো হয়।
