চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী


অনলাইন ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নারী নাবি তাজিমা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। গতকাল শনিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কিকাইতে হাসপাতালে তিনি মারা যান ।

১৯০০ সালের ৪ আগস্ট জাপানি নাগরিক তাজিমার জন্ম। তাঁর বিশাল পরিবারে রয়েছে সাত ছেলে, দুই মেয়ে । তাঁদের রয়েছে নাতি-পুতিসহ ১৬০ সদস্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক জেরনটলজি রিসার্চ গ্রুপ জানায়, এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের সিয়াও মিয়াকো। তিনি টোকিওর দক্ষিণে কানাগাওয়া এলাকায় বাস করেন। আর ১০ দিনের মধ্যেই তিনি ১১৭ বছরে পা দেবেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় আর তাজিমাকে বিশ্বের বয়স্ক নারী হিসেবে চিহ্নিত করলেও স্বীকৃতি পায়নি তবে পরিকল্পনা ছিল তাদের।

গত বছর জাপান সরকার জানায়, দেশটিতে প্রায় ৬৮ হাজার মানুষ ১০০ বছর বয়সী। ১৯৬৩ সালে এই সংখ্যা ছিল ১৫৩।

Post a Comment

Previous Post Next Post