নতুন বছর তমার জন্য সৌভাগ্যের

অনলাইন ডেস্কঃ নতুন বছর যেন সৌভাগ্যের বার্তা বয়ে এনেছে তমার জন্য। এরই মধ্যে তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

কাজও শুরু করেছেন দুটি ছবির। নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘গুপ্তচর’।

পরিচালনা করছেন শাহেদ চৌধুরী। মে মাসের মাঝামাঝি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবে জায়েদ খান। এক দম্পতির খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গোয়েন্দার তৎপরতার গল্প নিয়ে ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে।

এ দুই গোয়েন্দার একজনের চরিত্রে অভিনয় করবেন তমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। কাজটি ভীষণ চ্যালেঞ্জিং। অবশ্য এ ছবিতে অভিনয়ের জন্য একটু সময় নিয়ে ভালোভাবে প্রস্তুতিও নিতে হবে আমাকে। আশা করছি ভালো কিছু হবে।’

এছাড়াও আগামী ২৪ এপ্রিল থেকে তমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। এছাড়াও শিগগিরই শাহারিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ ও আলম আশরাফের ‘কে’ ছবির শুটিংও শুরু করবেন তিনি।

প্রসঙ্গত, শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা।

Post a Comment

Previous Post Next Post