চীনে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু


অনলাইন ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলে শনিবার দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছেন।

চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ কথা জানিয়েছে এএফপি।

শনিবার বিকালে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকাবাইচ চলার সময় সরু লম্বা নৌকা দুটি ডুবে যায়। এ ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যান।

উদ্ধারকর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করেন।

গিলিন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এ প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করেন। এ ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post