এক ম্যাচ জিতলেই বার্সা চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ রিয়াল সোসিয়েদাদের মাঠে গত রাতে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে আটলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলটির এই পরাজয়ে লা লিগা শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে লিওনেল মেসির বার্সেলোনা। 

আটলেটিকো ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এখন শেষ পাঁচ ম্যাচের একটিতে পূর্ণ পয়েন্ট পেলেই শিরোপা উৎসব করতে পারবে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। সেই মিশন নিয়ে আগামী ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হয়ে খেলতে নামবে কাতালানরা। 

অ্যাটলেটিকোর এই ম্যাচে ২৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০ মিনিটে হুয়ানমি ব্যবধান দ্বিগুণ করেন। আর যোগ করা সময়ে হুয়ানমির দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সোসিয়েদাদ।

Post a Comment

Previous Post Next Post