ইসরাইলি গুপ্তঘাতকের গুলিতে ফিলিস্তিনি বিজ্ঞানী খুন


অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের এক তরুণ বিজ্ঞানী ফাদি আল বাচকে (৩৫) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গুলি করে হত্যা করা হয়েছে। ওই দিন ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে অস্ত্রধারীরা তার ওপর অতর্কিত ভাবে গুলি চালায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার দাবি করছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই গুপ্তঘাতকের গুলিতেই তিনি নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

এ ব্যাপারে মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীরা আল বাচের বাসার সামনে কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করে অপেক্ষা করছিল। যখন আল বাচ বের হয় তখন তাকে ১০টি গুলি ছোড়া হলে ৪টি গুলি আল বাচের শরীরে বিদ্ধ হয়। এতে করে ঘটনাস্থলেই মারা যান ফাদি আল বাচ।

এদিকে, নিহতের পরিবার দ্রুত খুনিদের খুঁজে বের করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি দাবি জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post