ইউসুফ আহমদ ইমন: সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার প্রয়াত উপদেষ্টা, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সৈয়দ কামাল উদ্দিন আহমদ এর ২য় মৃতুবার্ষিকী এবং সদ্য প্রয়াত সংলাপ পত্রিকার উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ মোস্তফা উদ্দিন আহমদ এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১৯ এপ্রিল) সন্ধ্যায় সংলাপ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আতাউর রহমান আতা, ইয়াকুব তাজুল মহিলা বিশ^বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, কুলাউড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস্, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, বর্তমান সভাপতি মো: আব্দুস শহীদ প্রমুখ।
কুলাউড়া থানা মসজিদের ইমাম হাফিজ আব্দুস ছালাম এর মিলাদ ও দোয়া পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম সোহাগ, আব্দুল মোক্তাদির, গোলজার হোসেন উজ্জল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, সংলাপের সমন্বয়কারী আক্তারুল আলম রুবেল, আহসান হোসেন আল নাহিয়ান, চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, স্টাফ রিপোর্টার তৌসিফ চৌধুরী, সুমন আহমদ, ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল সিদ্দীকি খালেদ, সংলাপের শহর সংবাদদাতা হাবিবুর রহমান সুজন, মুকিম আহমদ চৌধুরী, আশরাফুল ইসলাম জুয়েল, কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মো: নজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।
