ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্কঃ ইয়েমেনে এক সৌদি বিমান হামলায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। দক্ষিণ পশ্চিম শহর তেইজের দিমনাত কাদির জেলায় এই হামলা চালানো হয় বলে তারা জানান।

 জানা যায়, এই এলাকায় হুথি বিদ্রোহীদের সাথে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের তুমুল যুদ্ধ চলছে। এতে সৌদি বিমান বাহিনী এ হামলা চালায়।

উল্লেখ্য, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫৩ হাজারের মত।

এদিকে, ইয়েমেনে বিমানহামলার জন্য সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। শিশুদের হত্যা ও পঙ্গু করে দেয়ার জন্য সৌদি সমর্থিত এই বাহিনীকে জাতিসংঘ গত অক্টোবরে কালো তালিকাভুক্ত করে।

Post a Comment

Previous Post Next Post