অনলাইন ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, নতুন পররাষ্টমন্ত্রী হিসেবে গুপ্তচর সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পিওকে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ডোনাল্ট ট্রাম্প মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধা ৬ টা ৪৪ মিনিটে টুইট করেন।
টুইটে ট্রাম্প উল্লেখ করেন, নতুন পররাষ্টমন্ত্রী হিসেবে মাইক পম্পো ভালো কাজ করবেন। রেক্স টিলারসনকে ধন্যবাদ তার সেবার জন্য।
জিনা হ্যাস্পেল সিআইএ'র নতুন পরিচালক হবেন, তিনিই সংস্থাটির প্রথম নারী পরিচালক। সবাইকে অভিনন্দন!
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বসতে সম্মত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়া হলো।
বেশ কয়েক মাস ধরেই নাকি টিলারসন ও ট্রাম্পের বোঝাপড়াটা জমছিল না। গেলো বছরের অক্টোবরে সংবাদ মাধ্যম এনবিসি জানায়, জুলাই মাসে একটি বৈঠকের পর ট্রাম্পকে ‘বোকা’ হিসেবে অভিহিত করেছেন।
বেশ কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরে দাঁড়াচ্ছেন। ওই তালিকায় সবশেষ যোগ হলেন রেক্স টিলারসন। গেলো সপ্তাহে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগের ঘোষণা দেন।
রেক্স টিলারসন এক্সনমবিলের সাবেক প্রধান নির্বাহী ছিলেন। এক বছরের বেশি সময় আগে তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
