রুশ প্রবাসীর মৃত্যু তদন্ত করছে যুক্তরাজ্য



অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যে সাউথ লন্ডনে বাস করা রুশ ব্যবসায়ী নিকোলাই গ্লাসকভের মৃত্যু নতুন মোড় নিয়েছে। তাকে হত্যা করা হতে পারে এমন আশংকায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। 

গত ১২ মার্চ তাকে তার নিউ মেলডেনের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে গ্লাসকভের (৬৮) নাকে চাপ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। 

পুলিশ জানিয়েছে, হত্যার প্রমাণ হিসেবে এছাড়া আরো কোনো তথ্যই আমাদের কাছে নেই। তবে তদন্ত শুরু হয়েছে এবং তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। বিবিসি

Post a Comment

Previous Post Next Post