পিতার (ছাতা পীর) পাশে সমাহিত হলেন দরবেশ আলী



স্টাফ রিপোর্টারঃ হাজার হাজার ভক্তদের কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন  সকলের শ্রদ্ধেয় গোড়গড়নী ছাহেব দরবেশ আলী। ২১ মার্চ মাওলানা মনছব আলী ছাতা পীর রঃ ইসালে ছওয়াব মাহফিল উপলক্ষে ভক্ত ও আশকানদের মধ্যে দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে ৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিলাগাও ইউনিয়নের নওয়াবাজার নামক স্থানে পৌছলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ছাতা পীর রঃ একমাত্র ছেলে দরবেশ আলী। এসময় গুরুতর আহত হন মাঝারের খাদেম আব্দুস সোবহান ও  ছাতা পীর রঃ নাতি হেলাল আহমদ। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় মুসলিম এইড হাসপাতাল থেকে উন্নত চিকিতসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। 


১০ মার্চ শনিবার বিকেল ৫টায় ছাতা পীর রঃ মাজার সংলগ্ন মাঠে জানাযার নামায অনুষ্টিত হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দরা শেষ বিদায় জানাতে অংশগ্রহন করে। জানাযার নামায শেষে পিতার মাজারের পাশেই তাকে সমাহিত করা হয়। 

Post a Comment

Previous Post Next Post