স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দরবেশ আলী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিলাগায় ইউনিয়নের নয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনায় হেলাল আহমদ ও আব্দুস সোবহান গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য নিহত দরবেশ আলী ভুকশিমইল ইউনিয়নের গড়কৌড়ন গ্রামের হজরত মনছব আলী (ছাতা পীর) র: একমাত্র ছেলে।
কুলাউড়া থানা অফিসার ইনচার্য শামীম মুছা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
