সিরিয়ায় রাশিয়ার কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩২



অনলাইন ডেস্কঃ সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার সামরিক একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে ৩২ জন আরোহী নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে। 

খবরে বলা হয়, প্লেনটিতে ২৬ জন যাত্রী ছিলেন। আর ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই মারা গেছেন।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমানঘাঁটিতে এ প্লেনটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি ও সিবিসি.সিএ

Post a Comment

Previous Post Next Post