রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্তে ৫ জন নিহত



অনলাইন ডেস্কঃ রাশিয়ার চেচনিয়া অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা বাহিনীর এই হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোস্তি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

রুশ গোয়েন্দা সংস্থাটি হেলিকপ্টার বিধ্বস্তে প্রাথমিকভাবে সাতজনের প্রাণহানির তথ্য জানালেও পরে পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে।

কাস্পিয়ান সাগরের ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার চেচনিয়ায় সম্প্রতি ইসলামি জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।

গত মঙ্গলবার রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান সিরিয়ার মেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৩২ জন নিহত হন।

Post a Comment

Previous Post Next Post