নাজমুল বারী সোহেলঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, পোড়া তেল ব্যবহার করা, খাদ্যপন্যে ক্ষতিকর রং ব্যবহার করা, ঔষধের নির্ধারীত দাম কেটে অতিরিক্ত দাম লিখে বিক্রি করা, রাস্তার পাশে খোলা খাবার বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯,৫০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো পলাশ মিষ্টি ঘর এন্ড হোটেলকে ৬,০০০ টাকা, জল খাবার মিষ্টি ঘরকে ৩,৫০০ টাকা, পাকশী রেষ্টুরেন্টকে ৫,০০০ টাকা, হান্নান মেডিকেল স্টোরকে ৫,০০০ টাকা। সহযোগীতায় ছিলেন কুলাউড়া উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জনাব জসিম উদ্দিন আহমেদ এবং কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
