নিউইয়র্কে হেলিকপ্টার নদীতে, মৃতের সংখ্যা ৫



অনলাইন ডেস্কঃ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট নদীর পানিতে একটি হেলিকপ্টার ডুবে গেছে। ওই দুঘর্টনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। হেলিকপ্টারটিতে ৬ জন আরোহী ছিলেন। দেশটির ফেডারেল বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, হেলিকপ্টারটি খুব দ্রুত ইস্ট নদীর পানিতে ডুবে যায়।

এদিকে, নিউইর্য়কের দমকল বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তবে তাকে হাসপাতালে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তারা জানায়, পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাধা ছিল। তাই, উদ্ধার অভিযান খুব কষ্টকর ছিল। তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে।

ফেডারেল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস

Post a Comment

Previous Post Next Post