ত্রিপুরায় সহিংসতা, লেনিনের মূর্তি ভাঙল বিজেপি



অনলাইন ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতা শুরু হয়েছে।  ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ক্ষমতা গ্রহণ করতে না করতেই বেলোনিয়ায় ভ্লাদিমির ইলিচ লেনিনের একটি মূর্তি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বিজেপি সমর্থকরা।

নির্বাচনে টানা দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা বামফ্রন্টকে পরাজিত করে বিজেপি জয় পাওয়ার পর ত্রিপুরার রাজধানী আগরতলাসহ বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে।

গত শতকে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক লেনিনের এ মূর্তিটি দক্ষিণ ত্রিপুরার কেন্দ্রস্থলে গত পাঁচ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল, কিন্তু সোমবার সেটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর এনডিটিভির।

ত্রিপুরা সিপিআই(এম)-র সম্পাদক হরিপদ দাস দলীয় কার্যালয় এবং তাদের সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিসগুলোতে বিজেপির হামলায় ২৪০ জনের বেশি আহত হয়েছে বলে অভিযোগ করেছেন।

সিপিএম নেতাদের বাড়িঘরও বিজেপি সমর্থকদের হামলা থেকে বাদ পড়েনি বলে দাবি করেছেন তিনি।

হরিপদ বলছেন, ৩ মার্চ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি ও তাদের জোট সঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সমর্থকরা বামপন্থি কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে, দলীয় কার্যালয়গুলো তছনছ করছে।

তিনি জানান, "প্রায় এক হাজার ৫৩৯টি বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক রাবার বাগান, কয়েকশ ছোট দোকান জোর করে দখলে নেওয়া হয়েছে; অন্তত পাঁচশটি স্থান তছনছ বা পুড়িয়ে দেওয়া হয়েছে''।

Post a Comment

Previous Post Next Post