কাতালান সুপার কাপের শিরোপা বার্সেলোনার



স্পোর্টস ডেস্কঃ এসপানিওলকে টাইব্রেকারে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা।

বুধবার রাতে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা পুনরুদ্ধার করে বার্সা।

বার্সেলোনা টাইব্রেকারে চারটি শট নিয়ে সবকটিতে গোল করে। অন্যদিকে, এস্পানিওলের প্রথম ও চতুর্থ শটটি লক্ষ্যভ্রষ্ট হলে শিরোপা নিশ্চিত হয়ে যায় কাম্প নউয়ের ক্লাবটির।

দুই বছর পরপর হওয়া এই প্রতিযোগিতার প্রথমবার এস্পানিওলকে হারিয়েই শিরোপা জিতেছিল বার্সেলোনা। গতবার তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এস্পানিওল।

আগে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হত কোপা কাতালুনিয়া। তবে ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাকি ক্লাবগুলো খেলবে আগের টুর্নামেন্টই।

Post a Comment

Previous Post Next Post