অনলাইন ডেস্কঃ নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রয় ও মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ বিকেলে ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ বিমানের বিজি০৭২ ফ্লাইটে তিনজনের মরদেহ ঢাকায় পৌঁছায়।
৮ নং হ্যাঙ্গার গেট দিয়ে বের হবে কফিন তিনটি। ওখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে সকাল ৯ টায় কাটমান্ডু বাংলাদেশ দূতাবাসে তাদের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
