হাইওয়ে ইন ও নিউ পানসি রেস্টুরেন্টকে জরিমানা



নিউজ ডেস্কঃ অপরিস্কার ও স্বাস্থ্যহানিকর পন্থায় খাদ্য প্রক্রিয়াজাত করার কারণে হবিগঞ্জের দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ পানসি রেস্টুরেন্ট এবং হাইওয়ে ইন রেস্টুরেন্টকে ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, অভিযানে ব্যবসায়ীদেরকে সচেতনতা বৃদ্ধির উপর প্রচারণাও করা হয়।

Post a Comment

Previous Post Next Post