গলায় কুলের বীজ আটকে স্কুলছাত্রের মৃত্যু



অনলাইন ডেস্কঃ বরিশালের গৌরনদীতে মঙ্গলবার দুপুরে গলায় কুলের বীজ আটকে রাসেল হাওলাদার (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাসেল পূর্ব ডুমুরিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল হাওলাদারের ছেলে ও পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে কুল খাবার সময় অসাবধানতাবশত রাসেলের গলায় ১টি কুলের বীজ আটকে যায়। এ সময় সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর চিকিৎস্যকরা মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post