কুলাউড়ায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব

কুলাউড়ায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব

নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মিরশংকর গ্রামে ডাঃ হেম কুমার পাল মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতময় ভাগবত কথা কীর্ত্তন ও অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব।
২৫-২৭ শে জানুয়ারি ৩ দিনব্যাপী এই মহোৎসবে হরিনাম ও লীলাসংকীর্ত্তন পরিবেশন করবেন শ্রী শ্রী রাধামাধব সম্প্রদায় (গোলাপগঞ্জ),  শ্রী শ্রী ভাগ্যলক্ষ্মী সম্প্রদায় (বরিশাল), শ্রী শ্রী নিতাই গৌর সম্প্রদায় (মৌলভীবাজার) ও শ্রী শ্রী শ্রীনাম সংঘ (জুড়ি)।

এছাড়াও আরো যেসকল আয়োজন অনুষ্ঠিত হবে:
(২৫ জানুয়ারি, বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় সংগীতময় ভাগবত কথা কীর্ত্তন পরিবেশন করবেন শ্রীল ভক্তিপ্রপন্ন যতি গোস্বামী মহারাজ। বিশেষ আকর্ষণ ভক্তিস্বরুপ দামোদর মহারাজ, অধ্যক্ষ সিটিএস মন্দির।
রাত ৯ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস পরিবেশন করবেন শ্রী গোপাল দাস বৈষ্ণব।
(২৬ জানুয়ারি, শুক্রবার) ব্রাহ্মমুহূর্ত হইতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তনের শুভারম্ভ এবং  দুপুর ১ ঘটিকায় ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ।
(২৭ জানুয়ারি, শনিবার) সকাল ৯ ঘটিকায় দধিভান্ড ভঞ্জন, মহোৎসব সমাপন ও মোহস্ত বিদায় তৎপর প্রসাদ বিতরণ করা হবে।

উক্ত অনুষ্ঠানের সকলপর্বে স্ব-পরিবারে উপস্থিত হতে আমন্ত্রণ জানিয়েছেন ডাঃ হেম কুমার পাল, উষা রানী পাল ও ডাঃ হেমন্ত চন্দ্র পাল।

Post a Comment

Previous Post Next Post