শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রাজপাড়া গ্রাম থেকে চমর আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে অাটক করা হয়। এসময তার কাছ থেকে ৯৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চমর আলী (৫০) শ্রীমঙ্গলের রাজপাড়া গ্রামের মৃত দোনাই উল্লাহর ছেলে।তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।

Post a Comment

Previous Post Next Post