দুই মিলিয়ন ইউরো বোনাস পাচ্ছেন রোনালদোরা

দুই মিলিয়ন ইউরো বোনাস পাচ্ছেন রোনালদোরা

স্পোর্টস ডেস্কঃ চলতি বছর পাঁচ শিরোপা জয়ের দুর্দান্ত রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। এক মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে দলটি। মাঠের এমন পারফরম্যান্সে প্রত্যেক খেলোয়াড়কে দুই মিলিয়ন ইউরো করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে এই স্প্যানিশ ক্লাব। রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি জিতেছে ক্লাব বিশ্বকাপও।   

আগামী শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এরপরই এমন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিলো রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। অবশ্য বোনাস নয়, এখন বেতনের দিকে মনযোগ দিতে চান রোনালদো। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চান তিনি।

ট্রান্সফার ফি এর রেকর্ড গড়ে পিএসজি'তে যোগ দেয়া নেইমার ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির তুলনায় বেতনের হিসেবে পিছিয়ে আছেন ব্যালন ডি'অর জয়ী রোনালদো।

Post a Comment

Previous Post Next Post